
ষ্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে এক তরুণী সহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে আশুলিয়ার চাকল গ্রাম ও ধামরাইর নান্নার ইউনিয়নের পাঁচাল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, সকালে আশুলিয়ার চাকল গ্রামের নিজ ভাড়া ঘরে এক নারীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।
অন্যদিকে সকালে ধামরাইল নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামে নিজ ঘরে এক তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ বলছে কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
