সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালন

শেখ এ কে আজাদ, ২৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী জননেত্রী ও দেশরত্ম শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ শে গ্রেনেড হামলার আহত ও ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাহাবুবা পারভীন। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তাছলিমা আক্তার,সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেনা আক্তার, সাবেক সাধারন সম্পাদক নারগীস আক্তার,সাংগঠনিক সম্পাদক সেলিনা পান্না,মা ও শিশু সম্পাদক শিউলি আক্তার,শ্রম সম্পাদিকা সুমী প্রমূখ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনের আলোচনাসভা সাভার পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ বাবুল হাসান পরিচালনা করেন।

Related posts

Leave a Comment