সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে সাভারে শান্তিমিছিল


স্টাফ রিপোর্টার ,১৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে সাভারে শান্তিমিছিল করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শান্তিমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শান্তিমিছিলে এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment