ধামরাইয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন

ষ্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের কুশুরায় বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

উপজেলার কুশুরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৩০ জন অন্ধের মাঝে রাস্তায় চলাচলের জন্য স্ট্রিক বিতরনসহ ইউনিয়ন পরিষদের পাশে একটি সেলাই মেশিন ট্রেনিং সেন্টারের উদ্ধোধন ও করেন ঢাকা জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম ।

এর আগে ধামরাই উপজেলা, থানা ও ভূমি অফিস পরিদর্শন ও করেন তিনি ।এসময় তার সাথে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সামিউল হক ও সহকারী কমিশনার ( ভূমি ) অন্তরা হালদার, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা সহ অনেকে ।

Related posts

Leave a Comment