সাভারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ,স্বামী পলাতক


ষ্টাফ রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):
সাভারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,রাতের যেকোন সময় নিজের স্ত্রী জুলেখা খাতুনকে (৩৫) শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে পালিয়ে যায় পাষন্ড স্বামী লিটন মিয়া। পরে প্রতিবেশীরা ঘরের মধ্যে নিহতের লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। প্রতিনিয়ত এ উপজেলায় একের পর হত্যাকান্ডে মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,নিহত ওই নারীর স্বামীকে আটকের চেষ্টা চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment