উত্তরায় অভিযান চালিয়ে বন্যাপ্রাণী উদ্ধার ,আটক ৩


ষ্টাফ রিপোর্টার,৪ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সকালে উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকা থেকে বন্যাপ্রাণী গুলো উদ্ধার করে সাভার র‌্যাব ৪।
র‌্যাব ৪ জানায় সকালে উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বন্যাপ্রাণী বিক্রি করছে গোপন সংবাদের ভিত্তিত্বে তারা অভিযান চালায়। এসময় বন্যাপ্রাণী বিক্রির সময় হাতে নাতে তিন বন্যাপ্রাণী চোরাকারবারীকে আটক করা হয়। পরে উদ্ধারকরা সাধা রঙের বক গুলো মিরপুরের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হয়। এসময় বাজারে নিষিদ্ধ থাকার পরেও বন্যাপ্রাণী বিক্রির অভিযোগে বন্যাপ্রাণী বিক্রেতা আজিজুল হক (২৭),ওয়াসিম মিয়া (২৫),ও রাজিব মিয়াকে (২৮) বন্যাপ্রাণী সংরক্ষণ আইনে পনের দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। অভিযানে এসময় নেতৃত্ব দেন সাভার র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মংসহ র‌্যাবের অন্য সদস্যরা।
অন্যদিকে রাজধানীর মিরপুরের তের নাম্বার এলাকার একটি বহুতল ভবন থেকে ইয়াবাসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৪। এসময় র‌্যাব তাদের কাছ থেকে ১৬,১০০ ইয়াবা ও ৫,৮৮,৯০০ টাকা উদ্ধার করে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন জাহিদুল ইসলাম সুমন,সুমন খাঁন ও রেহেনা। র‌্যাব বলছে আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা শহরে বিক্রি করে আসছিলো।

Related posts

Leave a Comment