সাভার,২জানুয়ারি,২০২০(বিবিনিউজ):বর্তমান সরকারের এক বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কোন দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকায় এক সুধি সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে তাই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই আমার এই মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতি করতে পারেনি আমরা সফল ভাবে দুর্নীতি বন্ধ করেছি উল্লেখ্য করে তিনি আরও বলেন সব চেয়ে উল্লেখ যোগ্য হলো মন্ত্রণালয়ের যে টিআর কাবিখার বরাদ্দ ছিলো বন্ধ করে দিয়ে সেই টাকা দিয়ে আমরা সারা বাংলাদেশে গৃহহীনদের জন্য বাড়ি করে দিয়েছি।
সুধি সমাবেশে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ কবির,স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কোন দুর্নীতি হয়নি:ত্রাণ প্রতিমন্ত্রী
