বিকেএসপি প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধন

 সাভার,১ জানুয়ারি,২০২০(বিবিনিউজ): নিরাপত্তা নিশিচত না হলে আসন্ন ক্রিকেট খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে না জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো বাংলাদেশের খেলোয়ার ও তাদের পরিবারের মাঝে আতঙ্ক কাটেনি তাই পাকিস্তান নিরাপত্তা নিশিচত করলেই কেবল মাত্র বাংলাদেশ দল খেলতে যাবে সেখানে উল্লেখ্য তিনি আরও বলেন খেলোয়াররা বাংলাদেশের সম্পদ সরকার তাই তাদেরকে সবধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। একাদশ জাতীয় সংসদ এর সরকার অত্যন্ত ভালো ভাবে এবছর টা পার করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সফল ভাবে আমি পরিচালনা করছি কোথাও কোন দুর্নীতি হয়নি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন বলেও বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশীদুল হাসানসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment