বিকেএসপি প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধন

 সাভার,১ জানুয়ারি,২০২০(বিবিনিউজ): নিরাপত্তা নিশিচত না হলে আসন্ন ক্রিকেট খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে না জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো বাংলাদেশের খেলোয়ার ও তাদের পরিবারের মাঝে আতঙ্ক কাটেনি তাই পাকিস্তান নিরাপত্তা নিশিচত করলেই কেবল মাত্র বাংলাদেশ দল খেলতে যাবে সেখানে উল্লেখ্য তিনি আরও বলেন খেলোয়াররা বাংলাদেশের সম্পদ সরকার তাই তাদেরকে সবধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। একাদশ জাতীয় সংসদ এর সরকার…

Read More

শিক্ষা নিয়ে বর্তমান সরকার সবসময় গুরুত্ব দেয় : সাভারে শিক্ষামন্ত্রী

সাভার,১জানুয়ারি,২০২০(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে তদন্তের পরে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। বুধবার দুপুরে সাভার সরকারী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না শেখ হাসিনা সরকারের সময় কোন দাবি দাওয়ার প্রয়োজন হয়না এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ শিক্ষা নিয়ে বর্তমান সরকার সবসময় সব বিষয়ে…

Read More

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন:আশরাফুল আলম

সাভার,১জানুয়ারি,২০২০(বিবিনিউজ):সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম। বুধবার বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এছাড়া স্মৃতিসৌধে তিনি একটি অশক গাছের চারা রোপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এসময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম সাংবাদিকদের বলেন গণপূর্ত অধিদপ্তরের কোন কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করতে পারবে না দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া…

Read More

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ শুরু

১ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : ইংরেজী নববর্ষের প্রথম দিন থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে দেশের শিল্পখাতের সর্ববৃহৎ প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ শুরু হয়েছে । বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনকে সামনে রেখে দেশের পণ্য প্রদর্শনী এবং পারিবারিক বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে দৃষ্টিনন্দন করে এবারের মেলাকে সাজানো হয়েছে। ৩২ একর জমির ওপর নতুন রূপে সাজানো হয়েছে এবারের মেলা। মেলার গেট সাজানো হয়েছে জাতীয় স্মৃতি সৌধের আদলে। সঙ্গে রয়েছে পদ্মা সেতুর রেপ্লিকা। মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের…

Read More