৬ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ): জেলার সদর উপজেলার মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের একই পরিবারের ৪ জন ডা. শরীফুল ইসলাম হাদী (৫০), তার মেয়ে তাবাসসুম (৮) শ্যালিকা তাকিয়া (১২) বোনের মেয়ে তানজিলা (১৮), পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন (৪১) ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ (৪৫)। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী…
Read MoreDay: January 6, 2020
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নানক
৬ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব জানান, সকাল ৯ টার দিকে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, প্রথমে ইসিজি করার পর ডাক্তাররা এনজিওগ্রামের পরামর্শ দেন। এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেছেন হার্টে দুটি ব্লক পড়েছে। তাৎক্ষণিক একটি রিং পড়ানো হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
Read Moreধর্ষণের স্থানে পড়ে আছে মেয়েটির বই, ঘড়ি, চাবির রিং, ইনহেলার
০৬জানুয়ারি,২০২০(বিবিনিউজ):ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে। বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে গলফ ক্লাব সীমানার শেষ প্রান্তে ঝোপের মধ্যে মেয়েটিকে ধর্ষণ করা হয়। ঝোপের মধ্যে মেয়েটির ইনহেলার, ক্লাসের নোটবুক, লেকচার শিট, চাবির রিং পড়েছিল। এ ছাড়া সেখান থেকে জুতা ও কালো রঙের একটি জিনস প্যান্ট পাওয়া গেছে । পুলিশের ধারণা, ধর্ষক একজন।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ওই ছাত্রীকে ধর্ষণের জায়গা নির্দিষ্ট করে জানাতে না পারায় সকাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আশপাশের এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের…
Read Moreট্রাম্পের ‘বড় ধরনের প্রতিশোধের’ হুমকি
৬ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামরিক কমান্ডার কাসেম সোলাইমান হত্যার প্রেক্ষিতে তেহরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেয়ার হমকি দিয়েছেন। এতে করে যুদ্ধের আশঙ্কাই বেড়ে যাচ্ছে। ট্রাম্প ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে বক্তৃতাকালে বলেন, সোলায়মানি হত্যাকে কেন্দ্র করে ইরাক যদি সেখান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের উদ্দেশে পার্লামেন্টে কোনো প্রকার ভোট গ্রহণ করলে ইরাকের ‘ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা’ জারি করা হবে।
Read Moreপুলিশকে জনবান্ধব হওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী
৬ জানুয়ারি ,২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর সদস্যদের আরো জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, আসলে পুলিশকে জনতারই হতে হবে, জনগণ যেন আস্থা পায়, বিশ্বাস পায় এবং পুলিশের কাছে দাঁড়াতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশের প্রতি আগে মানুষের যে একটা অনীহা ছিল সেটা কিন্তু আর নেই। বরং পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। আসলে এটাই সব থেকে বেশি প্রয়োজন। কাজেই আপনারা সেভাবেই কাজ করবেন।’ তিনি নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালনের জন্যও পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ…
Read Moreসাভারে দশ হাজার শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ
সাভার,৬জানুয়ারি,২০২০(বিবিনিউজ):আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন চায় এবং সেই নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাভার উপজেলা পরিষদ মাঠে স্থানীয় গরীব অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ শেষে এক বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন,সিটি করর্পোরেশন নির্বাচন সুষ্ঠ করতে আওয়ামী লীগ সকল ধরণের সাহায্য করবে নির্বাচন কমিশনকে বিএনপি নির্বাচনের…
Read More