বিশ্ব ইজতেমা আজ থেকে শুরু

১০ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান। আজ বাদ ফজর আ’ম বয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। আজ দেশের সর্ববৃহৎ জুমার এখানে অনুষ্ঠিত হয়। বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ প্রথম দিন। হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বয়ানে সময় কাটাচ্ছেন।…

Read More

টস জিতে প্রথমে ফিল্ডিং-এ ঢাকা

১০ জানুয়ারি ২০২০ (বিবিনিউজ) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৩৯তম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে ঢাকা প্লাটুন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এবারের আসরে ঢাকার এটি এগারতম ম্যাচ। আগের ১০ ম্যাচ থেকে ৭ জয় ও ৩হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। তাই প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে গেছে মাশরাফি-তামিমদের। অপরদিকে, ১১ ম্যাচে ৪ জয় ও ৭ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রংপুর। লিগ পর্ব এটি শেষ ম্যাচ তাদের। তাই টেবিলের তলানিতে থাকায়…

Read More

মোজাম্মেল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

১০ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বাগেরহাট ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, একজন পার্লামেন্টারিয়ান হিসেবে ডা. মোজাম্মেল গণতন্ত্র ও এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ডা. মোজাম্মেল হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান।

Read More

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১০ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতিকৃতির বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতির বেদীতে আরেকটি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ১০…

Read More