সাভার,৬জানুয়ারি,২০২০(বিবিনিউজ):আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন চায় এবং সেই নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাভার উপজেলা পরিষদ মাঠে স্থানীয় গরীব অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ শেষে এক বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন,সিটি করর্পোরেশন নির্বাচন সুষ্ঠ করতে আওয়ামী লীগ সকল ধরণের সাহায্য করবে নির্বাচন কমিশনকে বিএনপি নির্বাচনের হওয়ার আগেই বলে যে সিটি করর্পোরেশন নির্বাচন সুষ্ঠ হবে না তারা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে অথচ অতীতের নির্বাচনে ইভিএম এ তারা জয়লাভ করছে বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না তাই নির্বাচন বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে ঢাকা বাসী যাকে খুশি তাকে ভোট দিবেন কারণ এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন তাই আওয়ামী লীগ হেরে গেলেও আমাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়বে না।
অনুষ্ঠানে এসময় সাভার উপজেলার প্রায় দশ হাজার মানুষের মাঝে শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী রায়,সংসদ সদস্য বেনজীর আহমেদ,ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলাসহ আরো অনেকে।
সাভারে দশ হাজার শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ
