সাভারে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার

সাভার প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার আমবাগান এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সদস্যরা জানায় শুক্রবার সন্ধ্যায় আমবাগান এলাকায় একটি রাস্তার মধ্যে দাড়িয়ে ছিলো পরে শিশুটিকে কথা বলার জন্য এক যুবক তাকে ধরে নিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় পরে শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তাদেরকে জানালে তার বাবা মা তাকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিশুটির বাড়ি কিশোরগঞ্জ জেলায় তার বাবা মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। গত শনিবার তার দাদির সাথে বাবা মার কাছে বেড়াতে এসে গতকাল সে ধর্ষণের শিকার হলেন।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান এঘটনায় আশুলিয়া থানায় ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও আসামীকে আটকের চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment