সাভার,২জানুয়ারি,২০২০(বিবিনিউজ):পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট ভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় সাভার,আশুলিয়া,ধামরাই,গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন ইটভাটার কয়েক’শ মালিক ও শ্রমিকরা অংশ গ্রহন করেন। মানববন্ধনে এসময় বিভিন্ন ইটভাটার মালিকরা বলেন সরকার অযৌক্তিক ভাবে ইটভাটা ভেঙ্গে দিচ্ছে এতে করে হাজার হাজার ইটভাটার শ্রমিক বেকার হয়ে পড়েছে আর নতুন করে ইটভাটা ভাঙ্গা হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলেও বলেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
ইট ভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন
