রাজধানীতে ভূমিকম্প অনুভূত

দিয়া ,৮ নভেম্বর :রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকার আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা রোবায়েত আহমেদ বলেন, সকাল ১০টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়।

তিনি জানান, ঢাকা ৭৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

Related posts

Leave a Comment