১১ লাখ ছাড়িয়েছে দীপের নতুন মিউজিক ভিডিও

dipবিবি নিউজ : ঢাকা-সম্প্রতি মাই সাউন্ডের ব্যানারে ইউটিউবে রিলিজ হয়েছে ক্লোজআপ ওয়ান তারকা রাফাতের গাওয়া গানের মিউজিক ভিডিও “কখনো বলিনি আমি”।গানটিতে মডেল হয়েছেন সুদর্শন মডেল, জনপ্রিয় অভিনেতা দীপ চৌধুরী ও তার সঙ্গী ছিলেন এ সময়ের গ্ল্যামারাস গার্ল আলভিরা ইমু।

“কখনো বলিনি আমি” গান এবং মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকে সব শ্রেণির দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। মাত্র কয়েক দিনে ইউটিউব ভিউয়ার্স ছাড়িয়েছে ১১ লাখেরও বেশি।

“কখনো বলিনি আমি” গানটি এস কে সামিরের সুর ও সঙ্গীতায়োজনে লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

মিউজিক ভিডিওতে দেখা যায় একটি মেডিকেল ক্যাম্পে ডাক্তার বন্ধু ইভানের সাথে বসে আছে মডেল দীপ। পাশেই অন্য এক ডাক্তার মডেল ইমু সেবা দিচ্ছেন সাধারণ রোগীদের। তাকে ভাল লেগে যায় দীপের। সেখান থেকেই ডাক্তার ইমুর পিছু নেয় দীপ। এবং সে কি করছে কল্পনায় তা প্রতিমুহূর্ত পর্যবেক্ষণ করছে নবাগত নায়ক দীপ। খুবই সুন্দর লোকেশনে ঝকঝকে ভিডিও অসাধারণ অভিনয়ের মধ্যদিয়ে  ফুটে উঠেছে দ্বীপ-ইমুর রসায়ন।

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ৭৭

Related posts

Leave a Comment