বিবি নিউজ , কক্সবাজার, ১৪ সেপ্টেম্বর : টেকনাফের নাফনদী থেকে ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নাফ নদের সাবরাং ঝিনাপাড়া ও শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া পয়েন্টে মা ও শিশু এবং টেকনাফে সাবরাং ঝিনাপাড়া পাড়া পয়েন্টে ১ জন পুরুষ ও ১ শিশুর লাশ।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় শাহপরীরদ্বীপ মোহনায় রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে ৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী ও শিশু।
বিজিবির নয়াপাড়া বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক বলেছেন, তার কর্ম এলাকায় এ ধরনের নৌকা ডুবির সংবাদ জানা নেই। তবে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
কোস্ট গার্ড শাহপরীরদ্বীপ স্টেশন ইনচার্জ মোস্তফা কামাল বলেন, নৌকা ডুবির সংবাদ শুনেছেন তিনি। এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান জানান, বৃস্পতিবার সকালে সাবরাং নাফ নদ ও শাহপরীরদ্বীপ পশ্চিম পয়েন্ট দিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা উদ্ধার হওয়া মৃতদেহ গুলো মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের লাশ। তাই বেওয়ারিশ হিসেবে এসব লাশ গুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৭৮
