মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত ১৭ বেসামরিক নাগরিক

maliদক্ষিণ আফ্রিকার দেশ মালি’র উত্তরাঞ্চলে বিদ্রোহীদের হামলায় তুয়ারেগ জাতিগোষ্ঠীর অন্তত ১৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার মেনাকা শহরের ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত তিন্দিবাওয়েন ও নানৌত কোতিয়া গ্রামে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা।

খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মালি’তে সশস্ত্র দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ‘ফুলানি’ নেতাদের সমর্থক ও তুয়ারেগ সম্প্রদায়ের মধ্যে সংঘাতের হার বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে, ফ্রান্স সমর্থিত তুয়ারেগ বেসামরিক নাগরিকদের প্রতিরক্ষা দলগুলো জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে লড়াই করেছে।

ছয় বছর আগে তুয়ারেগ বিদ্রোহীদল ও আল-কায়েদা সংশ্লিষ্ট যোদ্ধারা মালি’র নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। তখন থেকে দেশটি আইন-হীনতায় ভুগছে। ২০১২ সালের এপ্রিলে তুয়ারেগ বিদ্রোহীরা বিজয় ঘোষণা করে। এর একমাস আগেই প্রেসিডেন্ট আমাদৌ তৌমানি তৌরেকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়।

বিজয় ঘোষণার তিন মাস পরই নিয়ন্ত্রণ হারায় বিদ্রোহীরা। নিয়ন্ত্রণ নিয়ে নেয় আল-কায়েদা সংশ্লিষ্ট ‘আনসার দিনে’ দলের কাছে। ২০১৩ সালে ফ্রান্স দেশটির পরিস্থিতিতে হস্তক্ষেপ করে। ফ্রান্সের সামরিক সহায়তায় মালি সরকার পুনরায় নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে সক্ষম হয়। দুই বছর পর সরকার ও তুয়ারেগ বিদ্রোহীদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

Related posts

Leave a Comment