ভারতে ঝড়ে ২০ জনের মৃত্য

jhorভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে প্রচন্ড ঝড়ের আঘাতে ২০ জনের বেশি লোকের মৃত্যু ও ৬০ জনের বেশি লোক আহত হয়েছেন। রাজ্যের বেশ কয়েকটি এলাকার উপর দিয়ে ঝড়টি ঘণ্টায় ৯০ মাইল বেগে বয়ে যায়। আজ বৃহস্পতিবার রাজস্থান পত্রিকার অনলাইন সংস্করণে একথা জানানো হয়।

খবরে বলা হয়, আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আঘাত হানা এ ঝড়ে প্রাণহানির সংখ্যা ও ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।

ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে প্রধান সড়কগুলোতে পড়ে রয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি স্থানে দেয়াল ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় দিল্লীর অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হতে এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে দেখা যায়। খবর সিনহুয়া’র।

Related posts

Leave a Comment