নির্বাচনে আসছেন সাকিবও

sakibআগামী নির্বাচনে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (২৯ মে) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ইঙ্গিত দেন। এ সময় তিনি বলেন, মাশরাফি ও সাকিব ভালো মানুষ। দেশের জন্য এদের অবদান অনেক। তারা যদি কোনো দলের প্রার্থী হন সবাই তাদের ভোট দেবেন।

একনেকে ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০২ কোটি টাকা। প্রকল্পটি মাগুরা এলাকার। এ উন্নয়ন প্রকল্পের আলোচনায় মাগুরার ছেলে সাকিবের নাম চলে আসে। আসে মাশরাফির নামও।

সে সময় মাশরাফি ও সাকিবের নির্বাচনে আসার ইঙ্গিত দেন পরিকল্পনামন্ত্রী।

Related posts

Leave a Comment