নেত্রী চান দুই সিটিতে ক্লিন ইমেজের প্রার্থী: কাদের

২৭ ডিসেম্বর ,২০১৯(বিবিনিউজ):আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।আগামী ৩০ জানুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে।

মন্ত্রী কাদের বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে যারা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন, এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না । বিতর্কের ঊর্ধ্বে যারা আছে, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই, তাদের মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের নেত্রীরও ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার।’

ওবায়দুল কাদের বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানে দুই সিটির মেয়র ও ১৭২ জন কাউন্সিলর পদে মনোনয়ন চূড়ান্ত হবে। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নয়জন এবং কাউন্সিলর পদে ৪৭৩ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দক্ষিণে মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ৩৩৬ জন মনোনয়ন ফরম নিয়েছেন। আর আজ শুক্রবার উত্তরের কাউন্সিলর পদে ৭০ জন এবং দক্ষিণে ৭২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Related posts

Leave a Comment