প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সজাগ :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৫ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সজাগ থাকেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বুধবার দুপুরে সাভারের ধরেন্ডা গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্পত্তির দেশ এই দেশের সকল মানুষ এখন নিরাপত্তা পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া,সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা,বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন,আওয়ামী লীগ নেতা দেলোয়ারসহ আরো অনেকে।
সাভারে ১৫ টি গীর্জায় বড় দিন পালিত হচ্ছে। বড় দিন উপলক্ষে গীর্জাগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Related posts

Leave a Comment