সাভারে দুটি বেকারীতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

সাভার,,৩০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সাভারে দুটি বেকারীতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার সিদ্দিক ডেইর ফুড ও হাইকো বেকারীতে অভিযান চালায় র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান।
র‌্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে ঋষিপাড়া এলাকার ওই দুটি বেকারীর মালিকরা অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে কেক বিস্কুট রুটিসহ না খাদ্যদ্রব্য বানিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো সেগুলো খেয়ে ওই এলাকার অনেক মানুষ নানা রোগে ভুগছিলো আজ দুপুরে ওই দুটি বেকারীতে অভিযান পরিচালনা করে র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সিদ্দিক ডেইরি ফুড এর মালিক রাজিব মিয়াকে দুই লক্ষ ও হাইকো বেকারীর মালিক এম এ কুদ্দুস ভুইয়াকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান। এছাড়া সাভারের উলাইল এলাকায় নুরে মদিনা বেকারীকে নোংরা পরিবেশ ছেড়ে ভালো পরিবেশে খাবার তৈরির নির্দেশ দেওয়া হয়।
এদিকে র‌্যাবের অভিযানের খবর পেয়ে সাভারের বিভিন্ন এলাকার অনেক বেকারীর মালিকরা বেকারীতে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন।
অভিযানে এসময় র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শীবলী মোস্তফা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment