আজ খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাভার,৫ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়া দীর্ঘ প্রায় এক মাস পরে আজ খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । বৃহস্পতিবার সকাল থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও ক্লাস পরীক্ষা চালু হবে ৮ ডিসেম্বর থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সকাল থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারনায় আবারও মুখর হয়েছে বিশ্ববিদ্যালয় । এদিকে দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলের ঘোষনা দিয়েছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।
গতকাল এক জরুরী সিন্ডিকেট সভায় আজ থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
উল্লেখ্য গত ৫ নভেম্বর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছিলো উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।

Related posts

Leave a Comment