সাভার,২৮ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে অজ্ঞাত এক নারীর বস্তাবন্ধি হাত ও মুখ বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাভার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের উত্তর জামসিং মহল্লার মৃত রমজান মোল্ল্যার জমির দেওয়ালের পাশ থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের ধারনা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পরে দুর্বৃওরা হত্যা করে লাশ গুম করার জন্য বস্তায় ভরে সেখানে ফেলে যায়। এছাড়া লাশের মুখমন্ডলে আগুনে পোড়ার দাগ রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়া ফোসা রয়েছে।
পুলিশ জানায় সকালে ওই দেওয়ালের পাশে বস্তাবন্ধি হাত ও মুখ বাধা অজ্ঞাত (২৯) এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। দুর্বৃওরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে হাত ও মুখ বেধে লাশ বস্তায় ভরে রেখেছিলো বলে ধারনা করছে পুলিশ। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য গতকাল সাভারের হেমায়েতপুর থেকে এক শিশুর হাত পা বাধা বস্তাবন্ধি লাশ উদ্ধার করার পর আজ আবারও এক নারীর বস্তাবন্ধি লাশ উদ্ধার করলো পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই আলমগীর হোসেন বলেন নিহত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভারে বস্তাবন্ধি এক নারীর লাশ উদ্ধার
