বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৬ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরের সাভারের নামাবাজার কাটপট্টি এলাকায় সাভার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার চার তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে জলবায়ুর ফলে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে সেটা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রশাংশা করেছে বিশ্ব নেতারা। শেখ হাসিনা বাংলাদেশের দক্ষ ও বলিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হয়েছে উল্লেখ্য করে তিনি আরও বলেন বাংলাদেশে এখন শুধু চারিদিকে উন্নয়ন হচ্ছে। কেউ যেন এই উন্নয়ন বাধাগ্রস্থ না করতে পারে এজন্য তিনি সবাইকে সর্তক থাকার আহবান জানান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত দুই কোটি ৯৩ লক্ টাকা ব্যায়ে মাদ্রাসাটির নির্মাণ কাজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,মাদ্রাসার অধ্যক্ষ তাইজুল ইসলাম,পৌর যুবলীগ নেতা কামরুল হাসান শাহিন, শেখ একে আজাদসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment