ধামরাই বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলায় আহত ১০

সাভার,২ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই বিয়ে বাড়ির নারী ও পুরুষসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
সোমবার সকালে ধামরাইর ফোডনগর এলাকায় আব্দুল খালেকের বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় আজ সকালে সিংগাইর কাঞ্চনগর এলাকার ছবেদ আলীর মেয়ে সুমাইয়া আক্তার ছামিরার সাথে ধামরাইর ফোডনগর এলাকার আব্দুল খালেকের ছেলে শামীম ফকিরের সাথে বিয়ে হয়। পরে ছেলের বাবার কাছে আজ সকালে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ফোডনগর এলাকার আলমগীর ও জাহাঙ্গীর নামের দুই সন্ত্রাসী। এসময় ছেলের বাবা চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ওই বিয়ে বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা,স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় সন্ত্রাসীরা ওই বিয়ে বাড়ির অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। এঘটনায় ওই বিয়ে বাড়িতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment