
সাভার,০২ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ গ্রহন করেন। মানববন্ধন থেকে এসময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সর্তক থাকার আহবান জানান।
এদিকে বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে আজও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত একাংশের শিক্ষক ও শিক্ষার্থীরা।
