সাভারে প্রশাসনের চোখ ফাকি দিয়ে জলাশয় ভরাট


স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : সাভারে প্রশাসনের চোখ ফাকি দিয়ে জলাশয় ভরাট করা হচ্ছে। উপজেলার আমিনবাজার ইউনিয়নের বরদেশী মৌজায় এ জলাশয় ভরাট করছে প্রভাবশালীরা। এলাকাবাসী জানায়,গত কয়েকদিন ধরে বরদেশী মৌজায় কার্যক্রম বন্ধ থাকা আবাসন প্রকল্প সিলিকন সিটির পাশে প্রভাবশালীরা ডেজার দিয়ে জলাশয় ভরাট করছে। এসময় চাপড়া খাল বন্ধ করে এ জলাশয় ভরাট করা হচ্ছে। এঘটনায় আমিনবাজার রাজস্ব সার্কেলের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জলাশয় ভরাট বন্ধ করে দিয়েছে।
এদিকে কার্যক্রম বন্ধ থাকা সিলিকন সিটিতে আদালতের নির্দেশ অমান্য করে প্লট মালিকরা সিটির ভিতরে ভবন নির্মাণ করে যাচ্ছে। এছাড়া সিলিকন সিটিও সেখানে বালু ভরাট করছে।
স্থানীয়রা জানায়,সাভার উপজেলার বড় বরদেশি মৌজায় ডিটেইলড এরিয়া প্ল্যানে (ড্যাপ) চিহ্নিত মূল বন্যাপ্রবাহ এলাকা, জলাধার এবং কৃষিজমি ভরাট করে গড়ে উঠেছে সিলিকন ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘সিলিকন সিটি’ নামের অননুমোদিত আবাসন প্রকল্প। ওই প্রকল্পের মাটি ভরাট, প্লট বিক্রি ও রেজিস্ট্রেশনসহ সব অবৈধ কার্যক্রম বন্ধ করতে বলা হলেও তা মানা হচ্ছে না।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,জলাশয় ভরাটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বন্ধ করা হয়েছে নতুন করে কেউ বালু ভরাট করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
করবে এমনি প্রার্থনা করা হচ্ছে।

Related posts

Leave a Comment