সারা দেশে ছাত্র আন্দোলনে সকল নিহত ও আহতের স্বরণে সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): সাভারে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইয়ামিনসহ সারা দেশে ছাত্র আন্দোলনে সকল নিহত ও আহতের স্বরণে সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে করেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এসময় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল,ছাত্রদলের কেন্দ্রীয় কিমিটির সাবেক সদস্য হাসিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment