জাবিতে ৩৬ দফা দাবি জানিয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,২৭ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণগঠন ও সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষে ৩৬ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনের পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলনের একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা আহবায়ক হিসেবে ইয়াহিয়া জিসান ও সদস্য সচিব আবু বকর আলীর নাম ঘোষনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কারে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জাকসু, হল সংসদ এবং বিভাগীয় সংসদ কার্যকর করা সহ ৩৬ দফা দাবি পেশ করেন। বিশ্ববিদ্যালয়ের সব অংশীদারদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনার কথা বলেন। সাংবাদিক সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মরত বিভিন্ন পত্রিকার রিপোর্টার এবং সাভারের কর্মরত বিভিন্ন পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment