সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসায় সীরাতুননবী (সঃ) মাহফিল উপলক্ষ্যে ৫০টি পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):ঢাকার সাভারের ব্যাংক কলোনীতে আল জামিয়াতুন ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসায় সীরাতুন নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এ আয়োজনে ছিল মাদ্রাসার ছাত্র পাঠাগার।দিন ব্যাপী মাহফিলের সভাপতিত্ব করেন, আল জামিয়াতুন ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের প্রধান ইমাম মাওনালা মোঃ আব্দুল্লাহ।

দিনব্যাপী সভার বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন,অত্র মসজিদ ও মাদ্রাসার কার্যকরী কমিটির সম্মানিত সদস্য বর্গের মধ্যে আলহাজ ¦

মোঃ শাহ শহিদুল আলম টগর, এড.মোঃ তারিক হোসেন, মোঃ রমিজউদ্দিন, এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শেখ বাশার ,মাদ্রাসার ছাত্র পাঠাগারের সভাপতি মনিরুজ্জামান খান ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।
প্রতিযোগীতা শেষে ১৩টি দলের মধ্যে ৩৯ টিসহ প্রায় ৫০টি পুরস্কার দেয়া হয়।

Related posts

Leave a Comment