ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আতিকুলের হত্যা মামলার আসামী ফারুক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে আতিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামী ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। ভোর রাতে ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়,ভোর রাতে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আতিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামী ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

Related posts

Leave a Comment