২৬ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রীজ এলাকায় বাসা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত হয়েছেন ৩ জন। গুরুতর আহত হয়েছন আরো অন্তত ৮ জন যাত্রী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছে। আহত হয়েছে ওই বাসে থাকায় ৮ জন যাত্রী। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি । হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস , হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।
