স্টাফ রিপোর্টার.২৬ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): রাজধানীতে নিখোঁজ এক যুবকের সন্ধান চেয়ে সাভারে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজের পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে ঢাকার সাভারের উত্তর কলমা এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে নিখোঁজ যুবকের বাবাসহ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে নিখোঁজের বাবা নয়ন দেবনাথ বলেন,তার ছেলে পলাশ দেবনাথ দীর্ঘদিন ধরে পুরান ঢাকার কোতোয়ালী থানাধীন তাঁতীবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে সেখানে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে রিসিপশষ্টি পদে চাকরি করতেন। পরে ৮ সেপ্টেম্বর সকালে তিনি ভাড়া বাসা থেকে নিজ কর্মস্থলে যাওয়ার রওয়া দেন। পরে তিনি নিজ কর্মস্থলে না গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পরে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটিও বন্ধ হয়ে যায়। পরে নিখোঁজের বাবা নয়ন দেবনাথ বিভিন্ন স্থানে খোজাখুজির পরে কোথাও না পেয়ে কোতোয়ালী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি (জিডি) করেন ও র্যাবের কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে সন্তানের সন্ধান চেয়ে দুপুরে কলমা এলাকায় সংবাদ সম্মেলন করেন তারা। এসময় ছেলে নিখোঁজ থাকায় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয় সন্তান নিখোঁজ থাকায় তাদের পরিবারে চলছে চরম আতঙ্ক আর উৎকষ্ঠা। সন্তান জীবিত অবস্থায় ফিরে আসবে পরিবারের কাছে এমন আশায় রয়েছে তার পরিবার। এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিখোঁজ পলাশ দেবনাথকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত উদ্ধারের দাবি জানান।
নিখোঁজ যুবকের পরিবার সাভারের উত্তর কলমা ছোটবাগ এলাকায় বসবাস করেন।
