ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে : শাজাহান খান


স্টাফ রিপোট৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) : চন্দ্রিমা উদ্যানে সমাহিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশের ডিএনএ টেস্টের দাবি জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান।
আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে আলোচনা সভায় এই প্রস্তাব করেন এই সিনিয়র নেতা। এসময় শাহজাহান খান বলেন, ‘আজকের জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওখানে জিয়াউর রহমানের লাশ নেই। একটা দেশের সরকার প্রধান তিনি যখন বলেন। তিনি কি তথ্য না জেনে বলতে পারেন আমি মনে করি না। তার উপর বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা। তিনি তথ্য না জেনে এই কথা বলেননি। তিনি কখনও ফালতু কথা বলার মানুষ না। যদি আজকে প্রমাণ করতে চান প্রমাণ করেন। ডিএনএ টেস্ট করেন। এই কথাটা আজকের না, এই কথাটা যখন জিয়াউর রহমানকে এখানে দাফন করা হয়। এখানে কবর দেয়া হয়। তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিলো যে, তাহলে এই লাশটা কার? কে দেখেছে এই লাশ? তার ছেলে, মেয়ে, স্ত্রী কেউ তার লাশ দেখেনি। কোন মানুষ দেখেনি। তাহলে এই লাশটা কার? এ নিয়ে বিতর্ক উথথাপিত হয়েছিলো তাকে যখন এখানে কবর দেয়া হয়েছিলো তখনই এই প্রশ্ন এসেছিলো।’ তিনি আরও বলেন, ‘সুতরাং আজকে যে আপনারা নতুন করে আপনারা যে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। ধামচাপা দিয়ে লাভ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন জলন্ত সত্য কথাই বলেছেন। মানুষের সামনে এটা প্রমাণিত হওয়া উচিত। আমার প্রস্তাব, ডিএনএ টেস্টের মধ্যে দিয়ে আজকে এটা প্রমাণ করা হোক যে, লাশটা কার? তাহলে বিতর্কটা শেষ হয়ে যাবে।’
এর আগে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন।

Related posts

Leave a Comment