সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

Las-দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে আশুলিয়ার তুরাগনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায় সকালে তুরাগনদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আশুলিয়া থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুল আউয়াল।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment