ডেস্ক রিপোর্ট: জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশে এখন একটি মৃর্তিমান দুযোর্গ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
দুপুরে সাভারের তেঁতুলঝোড়া স্কুল ও কলেজে চার দিন ব্যাপি ১৪ তম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এত কিছু সন্ত্রাসের পরেও দেশে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার কারনে আজ দেশে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এসময় তিনি স্কাউটদের প্রতি জঙ্গি বাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান।
চার দিন ব্যাপি এ অনুষ্ঠানে সাভার উপজেলার ৩২টি হাইস্কুল, ৫৪ টি প্রাইমারী স্কুলের ৮৬টি দলের ৭১৬ জন অংশ গ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সংসদ সদস্য কবি কাজী রোজী, সাভার পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদসহ আরো অনেকে।
মিতু/বিবি নিউজ/৬৭২
