পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার ইউনাইটেড

111836_rkanthডেস্ক রিপোর্ট:  আবারো পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে প্রায় জিতে যাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত ফলাফলহীনভাবে শেষ হলো।

রবিবার গুডিসন পার্কে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। এবারের লিগে ইউনাইটেডের এটা টানা তৃতীয় ড্র।

গুডিসন পার্কে লিগে গত চারবারের মুখোমুখি লড়াইয়ে ইউনাইটেডকে তিনবার হারানোর আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে এভারটন। শুরুর দিকে ইউনাইটেডকে আটকেও রাখে তারা। কিন্তু ৪২তম মিনিটে ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। নিজেদের অর্ধ থেকে অঁতনি মার্সিয়ালের লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন ইব্রাহিমোভিচ। এরপর গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গের মাথার উপর দিয়ে গিয়ে ক্রসবার ও পোস্টে লেগে ভেতরে ঢোকে

৫৩তম মিনিটে প্রথমবারের মতো আক্রমণে যাওয়া এভারটনকে গোলবঞ্চিত করেন দাভিদ দি হেয়া। মার্কোস রোহোকে কাটিয়ে কেভিন মিরালেসের নেওয়া জোরালো শট শেষ মুহূর্তে ফেরান গোলরক্ষক। ৮৮তম মিনিটে সমতায় ফেরে এভারটন। ডি বক্সের মধ্যে ইদ্রিসা গুইয়াকে ফেলাইনি ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বেইনসের স্পট কিক আটকাতে পারেননি দি হেয়া। বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইউনাইটেড। আর এভারটনের সংগ্রহ ২০ পয়েন্ট।

 

 

 

মিতু/বিবি নিউজ/৪১৫

Related posts

Leave a Comment