ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার পহেলা অগ্রহায়ণ, জাতীয় নবান্ন উৎসব ১৪২৩ উদযাপিত হবে।
জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ ল্যাবএইডের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে।
চারুকলার বকুলতলায় সকাল ৭টা ১মিনিট উৎসবের প্রথম পর্ব শুরু হবে। সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।
দ্বিতীয় পর্ব একযোগে চারুকলার বকুলতলা ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এ বছরের উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন। সকলের জন্য উন্মুক্ত নবান্ন উৎসব ১৪২৩।
মিতু/বিবি নিউজ/২৬৯
