ষ্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হওয়ায় বাংলাদেশ বিশ্বের কাছে মাধা উচু করে দাড়িয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উদ্যোগে ঢাকা জেলা ইউনিট এর কোভিড ১৯ অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট হস্তান্তর ও পরিচিত সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাসের মধ্যেও সরকারী কর্মকর্তারা জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার,লিজা আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিশ্বের কাছে মাধা উচু করে দাড়িয়েছে বাংলাদেশ : ত্রাণ প্রতিমন্ত্রী
