ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

২৮ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দি‌কে এলেঙ্গা-ভুঞাপুর সড়‌কে ঘাটাইল উপজেলার সিংগুরিয়া সেতুর ওপর এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত তিনজন হলেন ভুঞাপুরের কাগমারীপাড়া গ্রা‌মের ইউসুফ আলীর ছেলে মো. র‌শিদ (৩০), লাল মিয়ার ছেলে সবুজ (২২) ও লাল মিয়ার ভাগনে মুন্না (৩০)।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ভুঞাপুর থেকে এলেঙ্গাগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক সিংগুরিয়া সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক মুন্না ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রশিদ ও সবুজকে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে রশিদের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সবুজ মারা যান।

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুরাদ হো‌সেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করেন। বাকি দুজনকে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়েছিলেন। পুলিশ ট্রাকটি আটক করেছে।

Related posts

Leave a Comment