ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, ২৮ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে তৃতীয় ধাপে ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ধামরাইর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা এই প্রথম ইলেকট্রনিক্স মেশিন ইভিএম এ ভোট দিচ্ছে। ভোটার দের উপস্থিতি রয়েছে লক্ষনীয়। নির্বাচনের মাঠে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির সকালে একটি ভোট কেন্দ্রে নিজে ভোট প্রদান করে মাঠ দাপিয়ে বেড়ালেও বিএনপির মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু আতঙ্কে কোন কেন্দ্রে যাননি বা নিজের ভোট প্রদান করেননি। এদিকে নির্বাচন উপলক্ষে ধামরাইয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। নির্বাচনী মাঠে সবসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালন করছেন বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ঢাকার ধামরাই পৌরসভা আয়তন মাত্র ৬ বর্গকিলোমিটার । আর জনসংখ্যা ১ লক্ষ ৫০ হাজার এর মধ্যে ভোটারের সংখ্যা ৪২ হাজার, ৬ শত, ৪৪ জন।

Related posts

Leave a Comment