ষ্টাফ রিপোর্টার, ১০ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে ঢাকা আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
মানববন্ধনে এসময় শিক্ষকরা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর কারীদের কঠোর শাস্তি দাবি করেন।
অন্যদিকে একই দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাবিতে মানববন্ধন কর্মসুচী পালন
