ষ্টাফ রিপোর্টার, ৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার রহিমা কানিজ সাংবাদিকদের এ তথ্য নিশিচত করেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, গত ১৮ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক বিশেষ সভায় তিনটি অভিযোগের ঘটনায় গঠিত প্রাথমিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে চাকরি থেকে সামরিক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের ১০ ডিসেম্বর ক্যাম্পাসে আগত মোহাম্মদ শামীম রহমান, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা এবং একই বছরের ২ ও ৩ ডিসেম্বর আসা আকবর আলী ও আব্দুর রাজ্জাকের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা গ্রহণ করেছে সিন্ডিকেট।
সাময়িক বরখাস্ত থাকাকালীন সুদীপ্ত শুধু ডিউটি করবেন না। এছাড়া তাকে অফিস করতে হবে নিয়মিত, জীবিকা নির্বাহের জন্য ভাতা পাবেন এবং ক্যাম্পাসে তার বরাদ্দকৃত বাসাতেই থাকবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিষ্টার রহিমা কানিজ।
তিনি বলেন, সুদীপ্ত শাহীনকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বরখাস্ত করা হয়।
সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখন পর্যন্ত ৩০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। সর্বশেষ গত ১৬ অক্টোবরে পিটিয়ে নাহিদ হোসেন নামের এক ভ্যানচালকের পা ভেঙে দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এই ঘটনার ভিত্তিতে আট শতাধিক শিক্ষার্থী গুগল ফরমের মাধ্যমে অনলাইনে গণস্বাক্ষর করে সুদীপ্ত শাহিনের অপসারণসহ চার দফা দাবি জানান।
শিক্ষক ও শিক্ষার্থীদের ওই দাবির পরিপ্রেক্ষিতে আগের অভিযোগ তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরেই সুদীপ্ত শাহীনের বরখাস্তের সিদ্ধান্ত আসে।
জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন
