ষ্টাফ রিপোর্টার,৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে শীতে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন প্রশাসন । শীতের প্রথম থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন ও রয়েছেন বেশ তৎপর ।
শীতের প্রথম থেকে এ পর্যন্ত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরায় প্রায় পাচ শতাধিক ব্যক্তিকে জরিমানা করেছেন সহকারী কমিশনার ( ভূমি ) অন্তরা হালদার । পাশাপাশি করোনা প্রতিরোধে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পৌর মেয়র রয়েছেন মাঠে ।
