বিএনপি অবৈধ ভাবে ক্ষমতা দখল করে দেশকে মেধা শুন্য করেছিল :ত্রাণ প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার, ১৬ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):বিএনপি দেশে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে দেশকে মেধা শুন্য করেছিলো বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে এখনো প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা,পৌর মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment