
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):সাভারে বিদেশ ফেরত ১৯ জন ব্যক্তিকে করোনা ভাইরাস সন্দেহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বুধবার বিকেলে এ তথ্য নিশিচত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা বলেন সাভারে বিভিন এলাকায় নিজ বাড়িতে বিদেশ ফেরত ১৯ জন করোনা ভাইরাস সন্দেহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এদের মধ্যে দুই জন নারী ও অন্যরা পুরুষ তাদের সবার বয়স চল্লিশ এর উপরে। তিনি জানান কোন বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইনে না থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বিদেশ ফেরতরা তাদের স্ত্রী সন্তান ও প্রতিবেশীদের সাথে মিশতে পারবে না ।
এদিকে করোনা ভাইরাস রোধে সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে নানা পদক্ষেপ নিয়েছে গার্মেন্টস মালিকরা করোনা রোধে শ্রমিকদের দিচ্ছেন তারা না উপদেশ।
এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেছেন করোনা ভাইরাস রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে সাভার ও আশুলিয়ায় সবাইকে পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে বলা হয়েছে।
