বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১৮মার্চ ২০২০(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের বঙ্গবন্ধু চত্বর এলাকায় বঙ্গবন্ধুর মোড়াল উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,পলাতক খুনিদের ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে যাতে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। পরে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্ধোধন করেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment