ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):সাভারে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৩।
শুক্রবার সকালে সাভারের উলাইল ও আশুলিয়ার পুকুরপাড় এলাকায় গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৩।
পুলিশ বলছে,সাভারের উলাইল ও আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সদস্য আহসান হাবিব (২৭) ও আলমগীরকে (২৭) আটক করা হয়। এসময় তাদেরকে কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ বিভিন্ন উপগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়। পরে দুপুরে সাভার মডেল থানায় আটক দুই জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।
সাভারে জেএমবির দুই সক্রিয় সদস্য আটক
